সিভিসি ফাইন্যান্সকে ফিনটেক সল্যুশন দেবে ওপেনআর্ক সিস্টেমস
আগামীতে সিভিসি ফাইন্যান্সের জন্য ফিনটেক সল্যুশন তৈরির করেবে ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্ট লিমিটেড। প্রথাগত ঋণ ও সঞ্চয় সুবিধাসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা দেবে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথাগত পণ্যের পাশাপাশি বিকল্প ডেলিভারি চ্যানেল তৈরির জন্য কাজ করবে।
এজন্য ২৮ ফেব্রুয়ারি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
সিভিসি ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিনহাজ আহমেদ এই চুক্তিতে সই করেন। ওপেনআর্কের চেয়ারম্যান এবং সিইও মিঃ দয়া হেইত্তিয়ারাচ্চি ভার্চুয়ালি এমওইউ সই অনুষ্ঠানে অংশ নেন। তার পক্ষে চুক্তিতে সই করেন জিয়াউল ইসলাম।
এসময় সিভিসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ ওয়ারেফ হোসাইন, হেড অব আইটি জনাব আনোয়ার হোসাইন চৌধুরী, হেড অব অপারেশনস জনাব ফয়সাল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় সৈয়দ মিনহাজ আহমেদ বলেন, ‘সিভিসি ফাইন্যান্স গ্রাহকদের প্রযুক্তি নির্ভর সেবা দিতে কাজ করছে। আমি আশা করি, এই চুক্তি আমাদের গ্রাহকদের আরো ভাল সেবা দিতে আমাদের সহায়তা করবে।’ মিঃ দয়া হেইত্তিয়ারাচ্চি বলেন, ‘এক সাথে কাজ করার এটাই সবচেয়ে ভাল সময়। ওপেনআর্ক সব সময় তার গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে চায়, যার দ্বারা আমরা পরস্পর উপকৃত হতে পারব। সিভিসি ফাইন্যান্সের সঙ্গে এই অংশীদারিত্ব নিঃসন্দেহে একটি ফলপ্রসূ যাত্রার শুভ সূচনা।’